প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
কেশবপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে গ্রামীণ সড়ক মেরামত ও জলাবদ্ধতা নিরসন

কেশবপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে গ্রামীণ সড়ক মেরামত ও জলাবদ্ধতা নিরসন
তুহিন হোসেন যশোর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সোমবার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর উদ্যোগে প্রায় ১২০ ফুট সড়ক মেরামত এবং জলাবদ্ধতা নিরসনের কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসে এবং সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও কমবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন